এসবিপ্রধান হলেন নুরুল আমিন ও সিআইডিপ্রধান মোসলেহ

সরকার অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং বাংলাদেশ পুলিশের বিশেষ শাখায় (এসবি) নতুন কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিনকে এসবি প্রধান হিসেবে এবং অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সিআইডির অতিরিক্ত আইজিপি মো. হেলাল উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার (সিএমপি) ও অতিরিক্ত আইজিপি হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসেবে এপিবিএন-এ, ডিএমপির অতিরিক্ত পুলিশ (ডিআইজি) হাসান মোহাম্মদ শওকত আলীকে সিএমপি কমিশনার হিসেবে এবং এসবির ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।



