বাংলাদেশ
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় সাড়ে ৩ কোটি টাকার টোল আদায়

ঈদকে সামনে রেখে যমুনা সেতুতে গাড়ি পারাপারের চাপ বেড়েছে। বুধবার (১৮ মার্চ) ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা।
গত মঙ্গলবার দুপুর ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৫১ হাজার ৫৮৪টি গাড়ি সেতু পারাপার হয়েছে। পূর্ব পাড় থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ ১০ হাজার ৬৫০ টাকা এবং পশ্চিম পাড় থেকে ১ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৯৫০ টাকা।
যানজট না থাকলেও এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত গাড়ি ধীর গতিতে চলছে। অন্যান্য বছরের তুলনায় এবার মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছে।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানিয়েছেন, ঈদ উপলক্ষে গাড়ি পারাপারের সংখ্যা দিন দিন বাড়ছে। ঈদ সন্নিকটে আজ গাড়ির চাপ অনেক বেড়েছে। সেতুতে ১৮টি বুথ স্থাপন করা হয়েছে এবং মোটরবাইক পারাপারের জন্য দুই পাড়ে দুইটি করে পৃথক বুথ দেওয়া হয়েছে।



