বাংলাদেশ

সৌদির সাথে মিল রেখে ১০ গ্রামে ঈদুল ফিতর উদযাপন

সৌদি আরবের সঙ্গে সময় মিলিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলা-র প্রায় ১০টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার সাহেবরামপুর, কয়ারিয়া ও সিডিখান ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব গ্রামের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। স্থানীয়ভাবে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও সুরেশ্বর-এর অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করেছেন।

অনুসারীদের কয়েকজন জানান, তারা দীর্ঘদিন ধরে একই নিয়মে ঈদ উদযাপন করে আসছেন এবং এটি তাদের ধর্মীয় বিশ্বাসের অংশ।

এ বিষয়ে স্থানীয় এক ইমাম বলেন, সুরেশ্বরের অনুসারীরা নিজেদের মতো করে ঈদ পালন করেন, আর তারা সৌদি আরবের সময় অনুসরণ করেই নামাজ আদায় করেন। এতে তাদের মধ্যে কোনো বিরোধ বা সমস্যা সৃষ্টি হয় না।

সংশ্লিষ্ট খবর

Back to top button