বাংলাদেশসরকার

মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশে জনগণের হাতে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, পরিবর্তিত ও গণতান্ত্রিক পরিবেশের কারণে এবারের ঈদুল ফিতর-এর আনন্দ অন্যবারের তুলনায় ভিন্ন এবং বেশি উপভোগ্য।

শনিবার ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীর পাহাড়তলীর একটি জামে মসজিদে নামাজ আদায় করেন এবং পরে পারিবারিক কবরস্থানে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করেন।

তিনি বলেন, মানুষ যদি মুক্ত পরিবেশে বসবাস করতে না পারে, তাহলে ঈদের প্রকৃত আনন্দ অনুভব করা সম্ভব নয়। বর্তমান পরিস্থিতিতে মানুষ স্বাধীনভাবে কথা বলতে, চলাফেরা করতে এবং তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার ভোগ করতে পারছে বলেই এবারের ঈদে বাড়তি আনন্দ অনুভূত হচ্ছে।

দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, দেশের মানুষের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহমর্মিতা অব্যাহত থাকবে এবং জাতি-ধর্ম নির্বিশেষে সবাই এই ঐক্যের ধারায় যুক্ত থাকবে। সবাইকে তিনি ঈদ মোবারক জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button