বাংলাদেশ

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের ঈদের শুভেচ্ছা বিনিময়, মিষ্টি উপহার

দিনাজপুরের হিলি সীমান্তে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে আন্তঃসীমান্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫/১১ সাবপিলারের চেকপোস্ট গেটে উভয় বাহিনীর সদস্যরা মিষ্টি উপহার দিয়ে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলাউদ্দিন মন্ডল বিএসএফ ইন্সপেক্টর রহিত শর্মার হাতে চার প্যাকেট মিষ্টি তুলে দেন। এর জবাবে বিএসএফও চার প্যাকেট মিষ্টি উপহার দেন। এই শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন বিজিবির আইসিপি চেকপোস্ট কমান্ডার মীর হোসেন এবং বিএসএফ চেকপোস্ট কমান্ডার অতুল।

বিজিবি জানায়, সীমান্তে সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে তারা প্রতিটি ধর্মীয় উৎসবে মিষ্টি বিনিময় করে থাকে। উল্লেখযোগ্য, গত অন্তর্বর্তী সরকারের দেড় বছরের শাসনামলে এই সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে মিষ্টি বিনিময় হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button