বাংলাদেশ

নওগাঁয় মাটির নিচে মিলল ৩২৫ রাউন্ড রাইফেলের গু/লি

নওগাঁর বদলগাছী উপজেলার দেউলিয়া গ্রামে চাষাবাদের সময় ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার হওয়ার ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

রোববার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার আদায়পুর ইউনিয়নের দেউলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় চাষি আনসার চৌধুরী তার জমিতে পটলের আবাদ শুরু করলে পাশের জমিতে গর্ত খননের সময় গুলির উপস্থিতি ধরা পড়ে। গর্ত খননকারী জয়দুল খুঁটি প্রথমে শক্ত কোনো বস্তুতে বাধা অনুভব করেন, পরে আরও খনন করলে বিপুল পরিমাণ গুলি দেখা যায়।

খবর পেয়ে বদলগাছী থানার তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে গুলিগুলো জব্দ করেন। তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলিগুলো অনেক পুরনো এবং কোনো এক সময় মাটির নিচে গোপন রাখা হয়েছিল। এখন তা থানায় নিয়ে আসা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

সংশ্লিষ্ট খবর

Back to top button