বাংলাদেশজনদুর্ভোগ

চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ৪

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুররের কয়রাডাঙ্গা মোড়ে সোমবার ভোররাতে পুলিশ রাতের আঁধারে প্রায় ৯ হাজার লিটার পেট্রোল-অকটেন জব্দ করেছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, তারা তেলবাহী ট্রাক্টর আটক করার পর পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত পৌঁছে ট্রাক্টর, তার ট্রলি এবং ৮ ব্যারেল তেলসহ ট্যাংকলরিটি জব্দ করে।

পুলিশ চারজনকে আটক করেছে। তাদের মধ্যে রয়েছেন আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের শামসুল ইসলামের ছেলে টিটন আলী (৩৭), চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতপুর গ্রামের মৃত বদর উদ্দীনের ছেলে আলী হোসেন (৫৩), গাড়ি হেলপার পীরপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে রায়হান (২৮) এবং দৌলতদিয়ার এলাকার মৃত আবু হোসেনের ছেলে মোজাম হোসেন (৫০)।

আলমডাঙ্গা থানার ওসি বনি ইসরাইল জানিয়েছেন, বাইরের কোনো জেলা থেকে আনানো এই তেল খোলা বাজারে বেশি দামে বিক্রি করার উদ্দেশ্যে রাখা হয়েছিল। এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button