বাংলাদেশঅপরাধআইন-বিচার

ইডেন ছাত্রীকে ‘যৌ/ন নি/পী/ড়/ন’: গ্রে/প্তা/রে/র পরদিন জামিন

ইডেন কলেজের এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তারের পরদিনই গায়ক আবু জাহিদ, যিনি জাহিদ অন্তু নামেও পরিচিত, জামিন পেয়েছেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে বৃহস্পতিবার (২ এপ্রিল) জাহিদ অন্তুর পক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম জামিনের আবেদন করেন। মামলার বাদীপক্ষে অ্যাডভোকেট জসীম উদ্দিন জামিনের বিরোধিতা করেন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক তাহমিনা আক্তার জানান, আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৫০০ টাকার মুচলেকায় জাহিদ অন্তুকে জামিন মঞ্জুর করেছেন। পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে ১৯ এপ্রিল। তিনি আরও জানান, মামলার বাদীও আদালতে হাজির হয়ে জামিনের বিরোধিতা করেছেন।

মামলার বিবরণে বলা হয়েছে, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এ গিটার ক্লাসের মাধ্যমে জাহিদের সঙ্গে ওই শিক্ষার্থীর পরিচয় হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলেও পরবর্তীতে সম্পর্ক ভেঙে যায়।

মামলায় উল্লেখ করা হয়েছে, ২৭ মার্চ জাহিদ তার বাসায় একটি ফটোশুটের কারণে শিক্ষার্থীর সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেন এবং বাসায় আসার জন্য বলেন। পরে মঙ্গলবার সন্ধ্যায় তিনি গুলশানের জাহিদের বাসায় যান। অভিযোগ অনুসারে, সেখানে জাহিদ তার ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন এবং বাধা দিলে মারধর করেন। এতে শিক্ষার্থীর মুখ, গলা ও মাথায় আঘাত লাগে। পরে তিনি কৌশলে বাসা থেকে বের হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button