
রাজধানীর কেরানীগঞ্জ-এর কদতলী এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় আগুন লেগে পাঁচজনের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং উদ্ধার কাজ চলছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানিয়েছেন, দুপুর ১টা ১১ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পেয়ে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়, আরও দুটি ইউনিট সাহায্যে যাচ্ছে।
আগুনের সঠিক কারণ এখনো জানা যায়নি।



