গ্রাম বাংলাদেশবাংলা
ব্রাহ্মণবাড়িয়ায় সাপের ছোবলে শিশুর মৃত্যু

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিষধর সাপের ছোবলে মো. সামির মিয়া (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের ধনাশী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সামির ধনাশী গ্রামের মো. সোরাফ মিয়ার ছেলে।
শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মজিব জানান, দুপুরে সামির তার চাচার সঙ্গে বিলের পাশে ধানক্ষেতের আইল দিয়ে হাঁটছিল। সেই সময় বিষধর সাপ তাকে ছোবল দিলে সে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নবীনগর থানার পরিদর্শক ওসি তদন্ত রাজীব কান্তি নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।



