গ্রাম বাংলাদেশবাংলা

কুষ্টিয়ায় হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দাড়াল ৬

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৬ মাস বয়সী রায়ান নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার (০৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে।

নিহত রায়ান কুষ্টিয়ার সদর উপজেলার হাটশহরিপুর ইউনিয়নের নদীরকুল এলাকার সোহাগের ছেলে।

পরিবার ও হাসপাতাল সূত্র জানিয়েছে, গত এক সপ্তাহ ধরে শিশুটির ঠান্ডা, জ্বর ও শরীরে লালচে ফোঁটা দাগ দেখা দেয়। প্রথমে স্থানীয় চিকিৎসকের পরামর্শে চিকিৎসা চলছিল। তবে অবস্থার অবনতি হলে আজ সকালে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

এই বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম।

সংশ্লিষ্ট খবর

Back to top button