রাজনীতি

ভাইরাল সারজিসের পোস্ট

বাংলা টিভি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ২টা ১৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছেন তিনি।

পোস্টে সারজিস আলম লিখেন, ‘অনলাইন ক্যাপটেইন’।

পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয় এবং নেটিজেনরা এর আলোচনা ও সমালোচনা করেন।

এদিকে আজ জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় দাঁড়িয়ে বগুড়া-২ আসনের সংসদ সদস্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের ক্যাপ্টেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা কারও কাছে ট্রফি আনতে যাইনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে লন্ডনে গিয়ে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মূলত তাকে কটাক্ষ করেই সারজিস এমন পোস্ট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৩টা পর্যন্ত) ২৭ হাজার রিয়েকশন, আড়াই হাজার কমেন্ট ও একশ ১৪৯টি শেয়ার হয়েছে। প্রতি মুহূর্তে রিয়েকশন, কমেন্ট ও শেয়ারের সংখ্যা বেড়েই চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button