গ্রাম বাংলাদেশবাংলা

বিয়ের জন্য পুলিশের ভুয়া আইডি কার্ড বানাতে এসে যুবক আটক

বাংলা টিভি ডেস্ক: বিয়ের জন্য প্রেমিকার আস্থা অর্জনে পুলিশের ভুয়া আইডি কার্ড বানাতে এসে রংপুরে মোস্তাফিজুর রহমান (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে রংপুর প্রেসক্লাবের একটি দোকান থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মোস্তাফিজুর রহমান দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামের মোখলেছার রহমানের ছেলে।

পুলিশ জানান, দুপুরে প্রেসক্লাবের আর.টি প্রেসে এসে সহকারি পুলিশ সুপারের একটি ভুয়া আইডি কার্ড বানান মোস্তাফিজুর। এ নিয়ে দোকান কর্মচারীদের সন্দেহ হলে তারা প্রেসক্লাব এলাকায় থাকা পুলিশকে জানায়। পুলিশ জিজ্ঞাসাবাদ করলে মোস্তাফিজুর জানায়, তিনি রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করলেও প্রেমিকাকে পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। বিয়ের জন্য প্রেমিকার আস্থা অর্জনে তিনি পুলিশ কর্মকর্তার আইডি কার্ড বানান।

মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি শাহজাহান আলী বলেন, মোস্তাফিজুরের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছে মোস্তাফিজুরের মানসিক সমস্যা রয়েছে। আমরা সিনিয়র স্যারের সাথে কথা বলে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

সংশ্লিষ্ট খবর

Back to top button