স্বাস্থ্যবাংলাদেশ

রামেকে হামের উপসর্গে আরও তিন শি/শুর মৃ/ত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি থাকা রোগীদের মধ্যে একদিনে তিন শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনাটি মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত সময়ের মধ্যে ঘটেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত শিশুদের নাম-পরিচয় প্রকাশ করেনি।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে ২৩ জন রোগী ভর্তি হয়েছে। এ সময় ১০ জন সুস্থ হয়ে ছাড়া পেয়েছে। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ১৩৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

হামের সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত হাসপাতালে মোট ৪৫২ জন রোগী ভর্তি হয়েছে এবং তাদের মধ্যে ৪৬ জনের মৃত্যু ঘটেছে। এর আগে সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় আরেক শিশুর মৃত্যু হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button