
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) কটাক্ষ করে বলেছেন, এটি এখন আর আগের মতো নেই, বরং “বাপের দোয়া ক্রিকেট বোর্ডে” পরিণত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় সালাহ উদ্দিন আহমদ ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল-২০২৬’ উত্থাপনের জন্য আবেদন করলে তার বিরোধিতা করেন হাসনাত আবদুল্লাহ।
সংসদে দেওয়া বক্তব্যে তিনি দেশের ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তোলেন। “বাপের দোয়া ক্রিকেট বোর্ড” মন্তব্যের মাধ্যমে বোর্ড পরিচালনায় পক্ষপাতিত্ব ও অস্বচ্ছতার ইঙ্গিত দিয়েছেন বলে বিশ্লেষকরা মনে করছেন।
দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড নানা প্রশাসনিক সিদ্ধান্ত, নির্বাচন প্রক্রিয়া ও দল ব্যবস্থাপনা নিয়ে সমালোচনার মুখে রয়েছে। সংসদে এমন সরাসরি মন্তব্য বিষয়টিকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।



