বাংলাদেশসরকার

‘পার্বত্য চট্টগ্রামে দীর্ঘমেয়াদী শান্তি ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে’

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আলোচিত শান্তি চুক্তি বাস্তবায়নে শিগগিরই ইতিবাচক খবর আসতে পারে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী জানান, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘমেয়াদী শান্তি ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে এবং খুব দ্রুত জাতির সামনে সুখবর উপস্থাপন করা হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী পাহাড়ের প্রতিটি জনগোষ্ঠীর স্বকীয় কৃষ্টি ও সংস্কৃতি রক্ষায় সরকার কাজ করছে। মন্ত্রী স্পষ্ট করেন, পাহাড়ি ও বাঙালিদের মধ্যে কোনো ভেদাভেদ নেই এবং সব জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে এগোইয়ে যাওয়াই লক্ষ্য।

এবারের পার্বত্য এলাকার ঐতিহ্যবাহী নববর্ষ উৎসব নিয়ে মন্ত্রী জানান, সম্মিলিত ‘বৈসাবি’ নামের পরিবর্তে পার্বত্য এলাকার ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রধান সামাজিক উৎসবগুলো তাদের নিজস্ব নামে উদযাপিত হবে। এর মধ্যে রয়েছে বিজু, বৈসু, সাংগ্রাই, বিষু, চাংলান ও চাংক্রান। এই উৎসবগুলো আগামী ১২ এপ্রিল থেকে শুরু হবে।

মন্ত্রী পরিষ্কার করেন, এটি দেশের বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতি ও জাতীয় ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শনের একটি উদ্যোগ।

সংশ্লিষ্ট খবর

Back to top button