বিএনপিরাজনীতি

শেরপুর-৩ আসনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপির প্রার্থী

শেরপুর প্রতিনিধি: শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জাতীয় সংসদ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল। তিনি ১ লাখ ১৮ হাজার ৯৬৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

মাহমুদুল হক রুবেল মোট ১২৮টি কেন্দ্রে পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. মাসুদুর রহমান পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট।

এ ছাড়া বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান (কাঁচি প্রতীক) পেয়েছেন ৪৮০ ভোট।

এর আগে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে অনিয়মের অভিযোগ তুলে এই আসনের ভোট বর্জনের ঘোষণা দেন জামায়াত প্রার্থী হাফিজুর রহমান।

সংশ্লিষ্ট খবর

Back to top button