বাংলাদেশ

‘ঢাবিতে অনশনরত শিক্ষার্থীর জুস পান’—ছবিটির বিষয়ে যা জানা গেল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তিন দফা দাবিতে আমরণ অনশনে বসা শিক্ষার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর রাজু ভাস্কর্যের সামনে অনশনরত শিক্ষার্থীদের মধ্যে একজন লুকিয়ে জুস পান করছেন—এমন দাবি করে বিভিন্ন ফেসবুক পোস্টে একটি ছবি ভাইরাল হয়।

তবে এই দাবি যাচাই করে রিউমার স্ক্যানার বাংলাদেশ জানিয়েছে, ছড়িয়ে পড়া ছবিগুলো আসল নয়; বরং সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি।

অনশনরত শিক্ষার্থীরা তিনটি দাবি নিয়ে আন্দোলন করছেন। তাদের দাবির মধ্যে রয়েছে গণভোটে উত্থাপিত বিষয়গুলো দ্রুত সংসদে বাস্তবায়ন, গুম প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত অধ্যাদেশ বিল আকারে পাস করা এবং গণভোট ও সংশ্লিষ্ট সিদ্ধান্ত বাস্তবায়নের পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করা।

ছবিকে ঘিরে বিভ্রান্তি ছড়ানোর পর বিষয়টি নিয়ে অনলাইনে আলোচনা-সমালোচনা তৈরি হলেও যাচাই সংস্থা নিশ্চিত করেছে যে, এটি সম্পূর্ণভাবে ভুয়া তথ্য ও এআই-নির্ভর ভিজ্যুয়াল কনটেন্ট।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button