বাংলাদেশঅপরাধ

বায়তুল মোকাররমে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষ

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-সংলগ্ন জিপিও লিংক রোড এলাকায় হকার উচ্ছেদকে কেন্দ্র করে ব্যবসায়ী ও হকারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার সকাল ১০টার দিকে স্বর্ণ গলি এলাকায় এ উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে গত ৯ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ফুটপাত থেকে হকার উচ্ছেদ করে। তবে পরদিনই হকাররা আবার সেখানে দোকান বসালে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে।

শনিবার সকালে স্বর্ণ ব্যবসায়ী সমিতির উদ্যোগে পুনরায় উচ্ছেদ কার্যক্রম শুরু হলে হকার ও ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং কয়েকজন আহত হন।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছু সময় উত্তেজনা চলতে থাকে।

পল্টন মডেল থানার ওসি মনির হোসেন জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button