বাংলাদেশ

দুবাইয়ে শামীম ওসমানের কেক কাটার ছবি নিয়ে যা জানা গেল

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক মন্ত্রী-এমপিসহ অনেক নেতা দেশ ছাড়েন বলে বিভিন্ন মাধ্যমে জানা যায়। এর মধ্যে নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও আলোচনায় আসেন।

সম্প্রতি সালমা ওসমান লিপি নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হয়, শামীম ওসমান বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন এবং সেখানে তার নাতির জন্মদিন পালন করা হচ্ছে। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

তবে ফ্যাক্টচেক অনুসন্ধানে জানা গেছে, ভাইরাল হওয়া ছবিটি নতুন নয়। ছবিটি আগেই ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছিল।

এছাড়া ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে, সালমা ওসমান লিপি নামের যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়েছে, সেটি ভুয়া। অ্যাকাউন্টটি চলতি বছরের ১ মার্চ খোলা হয় এবং এরপর থেকেই এটি বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়াতে ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে।

ফলে ভাইরাল দাবি অনুযায়ী ছবিটি নতুন নয় এবং শামীম ওসমানের বর্তমান অবস্থান নিয়ে নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button