যুক্তরাষ্ট্রআন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

উপযুক্ত সময়ে ইরানকে শেষ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনীর মাধ্যমে ইরানকে ‘শেষ করে দেয়ার’ হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্র: আল–জাজিরা।

রোববার (১২ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ওয়াশিংটন। ‘উপযুক্ত সময়ে’ ইরানকে ‘শেষ করে দেবে’ মার্কিন সশস্ত্র বাহিনী।

পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রায় ২১ ঘণ্টার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার কয়েক ঘণ্টার মাথায় নীরবতা ভেঙে ট্রাম্প এই হুমকি দিয়েছেন।

এদিকে, আলোচনা ব্যর্থ হওয়ার কয়েক ঘণ্টা পর হরমুজ ইস্যুতে নতুন সিদ্ধান্তের কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রণালি ঘিরে সর্বাত্মক নৌ-অবরোধের ঘোষণা দিয়েছেন তিনি।

একই বার্তায় ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করা সব জাহাজের ওপর অবরোধ আরোপের প্রক্রিয়া শুরু করবে।

তিনি বলেন, হরমুজ প্রণালিতে যে কোনো জাহাজের প্রবেশ বা প্রস্থান ঠেকাতে মার্কিন বাহিনী কাজ শুরু করবে।

ট্রাম্প আরও জানান, তিনি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক জলসীমায় এমন সব জাহাজকে থামাতে, যারা ইরানকে কোনো ধরনের টোল দিয়েছে।

তিনি বলেন, যারা অবৈধ টোল দেবে, তারা সমুদ্রপথে নিরাপদ চলাচলের সুযোগ পাবে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button