বাংলাদেশঅপরাধআইন-বিচার

রাজধানীতে হাসপাতালে চাঁদাবাজি: চার আসামির ৪ দিনের রিমান্ড

ঢাকার শ্যামলীতে অবস্থিত সিকেডি ইউরোলজি হাসপাতাল-এ চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাতজনের মধ্যে চারজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৩ এপ্রিল) তাদের ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজির করা হলে বিচারক এই রিমান্ড আদেশ দেন।

এর আগে র‍্যাব জানায়, মামলার প্রধান আসামি মঈন উদ্দিনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের পরিচয় পরবর্তীতে বিস্তারিতভাবে জানানো হবে বলে জানানো হয়।

অভিযোগ অনুযায়ী, গত ১০ এপ্রিল একদল ব্যক্তি হাসপাতালে গিয়ে নিজেদের যুবদল নেতার পরিচয় দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। ঘটনার পর হাসপাতালের অস্ত্রোপচার কক্ষের ইনচার্জ শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দেয়। যুবদলের কেন্দ্রীয় নেতারা হাসপাতালে গিয়ে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

উল্লেখ্য, সিকেডি হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. কামরুল ইসলাম একজন খ্যাতনামা কিডনি বিশেষজ্ঞ, যিনি দীর্ঘদিন ধরে কম খরচে কিডনি প্রতিস্থাপন সেবা দিয়ে আসছেন এবং বহু সফল প্রতিস্থাপন সম্পন্ন করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button