বাংলাদেশসরকার

বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন PRAN-RFL Group-এর চেয়ারম্যান আহসান খান চৌধুরী। সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মিলগুলো দ্রুত চালুর জন্য সরকার উদ্যোগ নিয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে এসব মিল পুনরায় চালু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে লিজ নেওয়া অনেক মিলের অব্যবহৃত জমি রয়েছে। এসব জমিতে নতুন বিনিয়োগ এনে উৎপাদন ও কর্মসংস্থান বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে দেশের শিল্পখাত আরও শক্তিশালী হবে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

এসময় আহসান খান চৌধুরী পাটশিল্পের উন্নয়নে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান এবং বন্ধ মিল চালুর টেন্ডার প্রক্রিয়াকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button