বাংলাদেশপ্রধানমন্ত্রী

শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৬ সালের হজ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইটের উদ্বোধন করা হবে। এরপর রাত সাড়ে ১২টায় ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।

এ বছর বাংলাদেশ থেকে মোট প্রায় ৭৮ হাজার ৫০০ জন মুসল্লি পবিত্র হজ পালন করতে যাবেন। হজযাত্রীদের সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

এবার হজযাত্রীদের জন্য একটি স্বস্তির খবর হলো, বিমান ভাড়া আগের তুলনায় প্রায় ১২ হাজার টাকা কমানো হয়েছে। এছাড়া হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১৭১ সদস্যের একটি মেডিকেল টিম ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button