বাংলাদেশঅপরাধআইন-বিচার

চিপসের প্রলোভনে শিশু ধর্ষণের অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে মামলা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সাত বছরের এক শিশুকে চিপসের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে শিশুটির পিতা শাজাহানপুর থানায় মামলা করেছেন। ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার একটি বাসার ছাদে ঘটনাটি ঘটে বলে এজাহারে উল্লেখ করা হয়।

জানতে চাইলে শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু জাররা বলেন, শিশুটির পিতা বাদী হয়ে আমজাদ হোসেনকে আসামি করে থানায় এজাহার করেছেন। আমজাদ হোসেনকে এখনো গ্রেপ্তার করা হয়নি। শিশুটির মুখ থেকে সমস্ত ঘটনা শোনা হয়েছে।

এসআই আরও বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিশুটির শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button