বাংলাদেশ
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার

১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
সভায় বাংলাদেশের আকাশে কোথাও জিলকদ মাসের চাঁদ দেখা গেছে কি না, তা পর্যালোচনা করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে—জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ জন্য নির্ধারিত টেলিফোন নম্বরগুলো হলো: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।



