বাংলাদেশ

গুম অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক বিরোধী মত ও ধর্মীয় পরিচয়ের কারণে গুম হওয়া ব্যক্তিদের সঙ্গে হওয়া অবিচার তদন্তে গঠিত গুম কমিশনের সুপারিশ, যা গুম অধ্যাদেশ নামে পরিচিত, তা সংসদে বাতিলের প্রতিবাদে এবং মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী ও আইনুল হক কাসেমীর মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন নামের একটি সংগঠন।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশে স্বাধীনতার পর ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের প্রত্যাশা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। তারা অভিযোগ করেন, নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে রাষ্ট্রীয় নীতিতে জনগণের স্বার্থ উপেক্ষিত হচ্ছে।

বক্তারা আরও বলেন, ১৩৩টি অধ্যাদেশের মধ্যে কিছু এখনো আইন হিসেবে কার্যকর করা হয়নি এবং গুম কমিশন ও সংশ্লিষ্ট অধ্যাদেশ বাতিল করা হয়েছে, যা জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত।

সমাবেশে ধর্মীয় আলেমদের গ্রেফতার ও দীর্ঘদিন ধরে কারাবন্দী রাখার বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী ও আইনুল হক কাসেমীর দ্রুত মুক্তির দাবি জানানো হয়।

বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন সময়ে আলেম ও বিরোধী মতের লোকজনকে হয়রানি করা হচ্ছে, তবে কিছু ক্ষেত্রে ভিন্নভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সমাবেশে ইসলামপন্থী রাজনীতির স্বাধীন চর্চা, গুম ও নির্যাতনের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করা হয়। একই সঙ্গে দ্রুত দাবি না মানলে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দেন তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button