বাংলাদেশ
তিন দেশ থেকে এক দিনে পৌঁছেছে ৩৪ প্রবাসীর মরদেহ

কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়া থেকে একদিনে মোট ৩৪ জন প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে।
শনিবার (১৮ এপ্রিল) পৃথক ফ্লাইটে মরদেহগুলো ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ এসে পৌঁছায় বলে প্রবাসী কল্যাণ ডেস্ক নিশ্চিত করেছে।
তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মরদেহ এসেছে কুয়েত থেকে। কুয়েত এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে একসঙ্গে ৩০ জন প্রবাসীর মরদেহ আনা হয়।
এছাড়া লিবিয়া ও মালয়েশিয়া থেকে পৃথক ফ্লাইটে দুটি করে মোট চারটি মরদেহ দেশে আসে।
প্রবাসী কল্যাণ ডেস্ক জানিয়েছে, সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।



