বাংলাদেশপ্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কটাক্ষ, ক্ষমা চাইলেন রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মুখপাত্র রাশেদ প্রধান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ বলায় দুঃখ প্রকাশ করেছেন।

শনিবার (১৮ মার্চ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাব-এ আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে ক্ষমা চান এবং নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন।

লিখিত বক্তব্যে রাশেদ প্রধান বলেন, তিনি আগে থেকেই দাবি করে আসছেন যে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ থেকে বর্তমান বিএনপি সরে গেছে। ১৫ এপ্রিল এক আলোচনায় একই বক্তব্য দিতে গিয়ে ‘কুলাঙ্গার’ শব্দটি ব্যবহার করায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

তিনি দাবি করেন, অনেকেই ‘কুলাঙ্গার’ শব্দের অর্থ সঠিকভাবে বুঝতে পারেননি। তার ভাষ্য অনুযায়ী, শব্দটির অর্থ হলো— এমন ব্যক্তি, যার কর্মকাণ্ডে তার বংশ কলঙ্কিত হয়। তবে এ শব্দ ব্যবহারে বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হওয়ায় তিনি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ শব্দ ব্যবহার করবেন না বলেও জানান।

এ সময় তিনি অভিযোগ করেন, তাকে বিব্রত করতে সামাজিক মাধ্যমে তার স্ত্রীর ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তার ব্যক্তিগত সহকারী পুলিশ হেফাজতে রয়েছেন বলেও উল্লেখ করেন।

রাশেদ প্রধান আরও বলেন, তার বক্তব্য ১১ দলীয় জোটের অবস্থান নয়, এটি তার ব্যক্তিগত মতামত। একইসঙ্গে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ‘রাজাকার’ আখ্যা দেওয়ার ঘটনাকেও তিনি মিথ্যা ও নিন্দনীয় বলে উল্লেখ করেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা নিয়ে সরকারের অবস্থান কী—তা দেখার জন্য তিনি অপেক্ষা করবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button