বাংলাদেশ

স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা

স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ঢাকা।

শনিবার (১৮ এপ্রিল) দূতাবাসের আনুষ্ঠানিক ফেসবুক বার্তায় জানানো হয়, যারা পড়াশোনা মাঝপথে ছেড়ে দেন, নিয়মিত ক্লাসে অংশ নেন না বা প্রতিষ্ঠানকে না জানিয়ে কোর্স থেকে সরে দাঁড়ান—তাদের ভিসা বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়াও কঠিন হয়ে যেতে পারে।

বার্তায় বলা হয়, স্টুডেন্ট ভিসাধারীদের অবশ্যই নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে এবং শিক্ষাক্রমে সক্রিয়ভাবে যুক্ত থাকতে হবে। অনুমতি ছাড়া পড়াশোনা বন্ধ করা বা নিয়ম ভঙ্গ করা ভিসার শর্ত লঙ্ঘনের শামিল।

শিক্ষার্থীদের সম্ভাব্য জটিলতা এড়াতে সব সময় ভিসার শর্ত মেনে চলা এবং বৈধ শিক্ষার্থী হিসেবে নিজেদের অবস্থান বজায় রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস।

সংশ্লিষ্ট খবর

Back to top button