যুক্তরাষ্ট্রআন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্য

ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে: ট্রাম্প

হরমুজ প্রণালি নিয়ে নতুন করে উত্তেজনার মধ্যে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করে দিয়ে ইরান “একটু বেশি চালাকি” করেছে।

হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলমান আছে এবং বিষয়টি “ভালোভাবেই এগোচ্ছে”। তিনি আরও জানান, দিনের শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

ট্রাম্পের ভাষায়, ইরান প্রণালি বন্ধ করে যুক্তরাষ্ট্রকে চাপ বা ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে, তবে তারা এতে সফল হবে না। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এ ধরনের পরিস্থিতিতে চাপের কাছে নতি স্বীকার করবে না।

উল্লেখ্য, এই প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ, যার মাধ্যমে বৈশ্বিক তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের বড় একটি অংশ পরিবাহিত হয়।

এই বক্তব্য এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি এবং টাইমস অব ইসরায়েল সূত্রে।

সংশ্লিষ্ট খবর

Back to top button