গ্রাম বাংলাদেশবাংলা

পাওনা টাকা চাওয়ায় যুবককে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে ডাম্প ট্রাক চাপা দিয়ে মো. ফয়সাল (৩৪) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৮ এপ্রিল) রাতে সরকারহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক মির্জাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মৃত আবদুল মালেক বাবুলের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিবেশী ডাম্প ট্রাক চালক মো. জুয়েলের কাছে টাকা পেতেন ফয়সাল। তিনি বেশ কিছু দিন থেকে তার পাওনা টাকা ফেরত দিতে জুয়েলকে চাপ দেন। কিন্তু জুয়েল টাকা দিতে গড়িমসি করতে থাকে। গতকাল রাতে ফয়সালকে রাস্তায় পেয়ে সুযোগ বুঝে ডাম্প ট্রাক দিয়ে চাপা দেয় জুয়েল। এতে মারাত্মকভাবে আহত হয় ফয়সাল। উপস্থিত লোকজন আহত ফয়সালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত জুয়েল ঘটনার পর পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সংশ্লিষ্ট খবর

Back to top button