আন্তর্জাতিকইন্ডিয়া

বাড়ির ছাদে গাঁজা চাষ, গ্রেপ্তার সফটওয়্যার ইঞ্জিনিয়ার

ভারতের হায়দ্রাবাদ–এ নিজের বাড়ির ছাদে গাঁজা চাষের অভিযোগে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করেছে আবগারি ও মাদক নিয়ন্ত্রণ বিভাগ।

ঘটনাটি ঘটে নাচরাম এলাকার ইস্ট গান্ধী নগরের একটি বাড়িতে, যেখানে সোমবার (২০ এপ্রিল) অভিযান চালিয়ে মোট ১৭টি গাঁজা গাছ জব্দ করা হয়।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, জব্দ করা গাছগুলো থেকে প্রায় ১০ কেজি গাঁজা উৎপাদন করা সম্ভব ছিল। অভিযুক্ত ব্যক্তির নাম সি শশীধর।

পুলিশ জানায়, শশীধর আগে একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতেন। দীর্ঘদিন মাদকাসক্ত থাকার কারণে তিনি চাকরি ছেড়ে দেন এবং আর্থিক সংকটে বাইরে থেকে মাদক কিনতে না পেরে নিজের বাড়ির ছাদেই গাঁজা চাষ শুরু করেন।

জব্দ করা গাছগুলোর মধ্যে কিছু গাছে ইতোমধ্যে ফুল এসেছে এবং কয়েকটি প্রায় তিন মিটার পর্যন্ত লম্বা ছিল বলে জানা গেছে।

গ্রেপ্তারের পর তাকে ঘাটকেসর আবগারি স্টেশনে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button