দুর্ঘটনাবাংলাদেশ

তেল আনতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট দুই মোটরসাইকেল আরোহী

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ–মাগুরা সড়কের পাঁচমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭)। তারা দুজনই সদর উপজেলার বিজয়পুর গ্রামের বাসিন্দা।

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, তারা মোটরসাইকেলে করে শহরের দিকে তেল নিতে যাচ্ছিল। পথে একটি মাহিন্দ্রা (Mahindra) গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে। এরপর বিপরীত দিক থেকে আসা বালিবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button