বাংলাদেশ

তেলের জন্য লাইনে দাঁড়িয়ে তীব্র গরমে কৃষকের মৃত্যু

রাজশাহীর মোহনপুর উপজেলা-এ তীব্র গরমে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার সময় হিট স্ট্রোকে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কেশরহাট এলাকার একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুল আলাম (৫৬)। তিনি মোহনপুর পৌরসভার বাকশৈল গ্রামের বাসিন্দা ও কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ডিজেল নেওয়ার জন্য তিনি কেশরহাট ফিলিং স্টেশনে যান এবং দীর্ঘ সময় রোদে লাইনে দাঁড়িয়ে ছিলেন। একপর্যায়ে প্রচণ্ড গরমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে জ্ঞান হারান।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কেশরহাট ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয়।

মোহনপুর থানার ওসি মিজানুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিম বিনতে আক্তার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তীব্র গরমে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button