এশিয়াআন্তর্জাতিকইন্ডিয়া

বিলাসবহুল হোটেলে চুরির সময় পাকড়াও ৪ ভারতীয় পর্যটক

ইন্দোনেশিয়ার বালিতে একটি রিসোর্ট থেকে জিনিসপত্র চুরির অভিযোগে চার ভারতীয় পর্যটক ধরা পড়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ঘটনাটি ঘটে গিয়ানিয়ার অঞ্চলের আসভার রিসোর্ট উবুদ-এ। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, পর্যটকেরা কয়েকদিন অবস্থানের পর চেকআউট করতে গেলে রিসোর্ট কর্তৃপক্ষ কক্ষ থেকে কিছু জিনিসপত্র নিখোঁজ দেখতে পায়।

পরবর্তীতে তাদের লাগেজ তল্লাশি করে বাথ টাওয়েল, পুল টাওয়েল, হেয়ার ড্রায়ার, কিমোনো, দরজার পাপোশ, টিভি রিমোট বক্সসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন পুলিশের মুখপাত্র ইপ্তু আই গুস্তি নুগুরাহ সুয়ার্দিতা

তবে ঘটনাটি পুলিশি মামলায় না গড়িয়েই মীমাংসা করা হয়। রিসোর্ট কর্তৃপক্ষ ও পর্যটকদের মধ্যে সমঝোতার মাধ্যমে সব জিনিস ফেরত দেওয়া হলে তাদের চেকআউট সম্পন্ন করতে দেওয়া হয়।

এদিকে, ঘটনাটির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে হোটেল কর্মীদের পর্যটকদের লাগেজ খুলে তল্লাশি করতে দেখা যায়। এতে অনলাইন ব্যবহারকারীদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে এবং অনেকেই পর্যটকদের আচরণের কঠোর নিন্দা জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button