বাংলাদেশ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র-এ হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে পুরো বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। কয়লার সঙ্গে পাথর চলে আসায় বয়লার পাইপ ফেটে যাওয়ার ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। এর আগে থেকেই ২ নম্বর ও ৩ নম্বর ইউনিট বন্ধ থাকায় শেষ পর্যন্ত পুরো কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়ে।

কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, কয়লার সঙ্গে পাথর মিশে যাওয়ায় বয়লার পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ইউনিটটি বন্ধ করতে বাধ্য হন তারা। তিনি আরও জানান, মেরামত কাজ চলছে এবং বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক করতে ৪ থেকে ৫ দিন সময় লাগতে পারে।

কেন্দ্র সূত্রে জানা যায়, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট তিনটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট হলেও দীর্ঘদিন ধরেই দুইটি ইউনিট অচল অবস্থায় রয়েছে। ২ নম্বর ইউনিট ২০২০ সালের নভেম্বর থেকে এবং ৩ নম্বর ইউনিট গত বছরের নভেম্বর থেকে বন্ধ রয়েছে।

পুরো কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় দিনাজপুরসহ উত্তরের অন্তত ৮টি জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button