বাংলাদেশ

মায়ের ইচ্ছাপূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে প্রবাসীর

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মায়ের ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেছেন প্রবাসী মিলন মধু।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার নারকেলবাড়ী গ্রামের সতীশ মধুর ছেলে মিলন মধু হেলিকপ্টারে করে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মহিষমারি গ্রামে বিয়ের উদ্দেশ্যে রওনা হন।

এর আগে নারকেলবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারটি অবতরণ করলে আশপাশের শত শত মানুষ ভিড় করে এই দৃশ্য দেখতে।

কনে প্রেরণা সরকার, তিনি মহিষমারি গ্রামের পলাশ সরকারের মেয়ে এবং একজন কলেজছাত্রী।

মিলন মধু জানান, তিনি প্রায় ১৫ বছর ধরে জর্ডানে প্রবাসী হিসেবে আছেন। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট। তার মায়ের দীর্ঘদিনের ইচ্ছা ছিল, তিনি যেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যান—সেই ইচ্ছা পূরণ করতেই এই আয়োজন।

মিলনের মা ললিতা মধু বলেন, ছেলের মাধ্যমে তার স্বপ্ন পূরণ হয়েছে এবং এতে তিনি ভীষণ আনন্দিত। তিনি আরও জানান, বিয়ের পর নবদম্পতি আবার হেলিকপ্টারে করেই বাড়ি ফিরবেন।

স্থানীয়রা জানান, এলাকায় এ ধরনের আয়োজন এই প্রথম, যা ঘিরে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button