বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম কেন্দ্রীয় মন্দির উদ্বোধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নির্মিত প্রথম কেন্দ্রীয় মন্দির ‘সরস্বতী জ্ঞান মন্দির’-এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় আমির খসরু মাহমুদ চৌধুরী এই মন্দির উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট এলাকায় অবস্থিত মন্দিরটিকে ঘিরে সকাল ৯টা থেকে পূজা ও বন্দনার আয়োজন করা হয়। শুরুতে গীতা পাঠ অনুষ্ঠিত হয় এবং অতিথিদের হাতে কৃতজ্ঞতা স্মারক তুলে দেওয়া হয়। পরে আনুষ্ঠানিকভাবে মন্দিরের দ্বার উন্মুক্ত করা হয়।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি বলেন, একটি “রংধনু জাতি” গঠনই দেশের লক্ষ্য—যেখানে বৈচিত্র্যের মধ্যেও ঐক্য থাকবে। তিনি আরও উল্লেখ করেন, একটি দেশকে এগিয়ে নিতে হলে সহনশীলতা, সংবেদনশীলতা, মানবিকতা ও স্থিতিশীলতা অপরিহার্য।

জানা যায়, ২০১২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন সনাতনী শিক্ষার্থীদের জন্য এই মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেয়। মন্দিরটির সম্পূর্ণ অর্থায়ন করেছে অদুল-অনিতা ট্রাস্ট।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মীর হেলাল উদ্দিন, এ বি এম আব্দুস সাত্তার এবং বিজন কান্তি সরকারসহ অন্যান্য অতিথিরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button