বাংলাদেশঅপরাধ

৯ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে চকঝগড়ু ড্রেনপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম ওয়াসিম ফিরোজ।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন—শিবগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের মৃত টানু বিশ্বাসের ছেলে মো. রাকিব আলী (৪৮) এবং তার স্ত্রী মোসা. জমিলা বেগম (৪০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জমিলা বেগমের বাড়িতে বিক্রির জন্য বিপুল পরিমাণ গাঁজা মজুদ রাখা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে বিকেল পৌনে চারটার দিকে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় রাকিব ও জমিলা বস্তা হাতে নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে।

অভিযান শেষে তাদের কাছ থেকে ৯ কেজি গাঁজা জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম ওয়াসিম ফিরোজ জানান, আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button