বাংলাদেশ

‘আপনাদের মিউজিয়ামে রাখলে টিকিট কেটে মানুষ দেখতে আসতো’

বাংলা টিভি ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের জিএস সালাহউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ছাত্রদলের শীর্ষ নেতাদের দীর্ঘদিন ক্যাম্পাসে থাকা নিয়ে কটাক্ষ করেছেন। তিনি নিজের শিক্ষা জীবনের বিভিন্ন ধাপের সঙ্গে তাদের শিক্ষাবর্ষের তুলনা টেনে বলেন, যখন তারা বিশ্ববিদ্যালয়ে পড়তেন, তখন তিনি শিশু বা স্কুলের শিক্ষার্থী ছিলেন।

নিজের বেড়ে ওঠার প্রসঙ্গ তুলে তিনি জানান, শৈশব থেকে ধাপে ধাপে পড়াশোনা শেষ করে এখন তিনি প্রায় ক্যারিয়ারের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। এই পুরো যাত্রাকে তিনি জীবনের একটি “পূর্ণাঙ্গ পরিবর্তন” হিসেবে উল্লেখ করেন।

অন্যদিকে, ছাত্রদল নেতাদের প্রসঙ্গে ইঙ্গিত করে বলেন, তারা এখনও আগের মতোই একই অবস্থায় ক্যাম্পাসে রয়ে গেছেন। তার ভাষায়, তিনি নিজের জীবন এগিয়ে নিয়ে গেছেন, কিন্তু তারা যেন এখনো পুরোনো জায়গাতেই আটকে আছেন।

আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নিজের বিশ্ববিদ্যালয় জীবন শেষ হবে জানিয়ে তিনি আরও বলেন, তখনও হয়তো তারা নতুনদের কাছে নিজেদের সিনিয়র পরিচয় দিতেই ব্যস্ত থাকবেন।

সবশেষে তিনি ব্যঙ্গ করে বলেন, তারা আর শুধু সিনিয়র নন, বরং ক্যাম্পাসের ‘ঐতিহ্য’ হয়ে গেছেন—এমনকি মিউজিয়ামে রাখলে মানুষ টিকিট কেটে দেখতে আসত।

সংশ্লিষ্ট খবর

Back to top button