বাংলাদেশঅপরাধ

ভুয়া পরিচয়ে চক্ষু চিকিৎসা দিতেন আব্দুল মান্নান, গেলেন কারাগারে

বাংলা টিভি ডেস্ক: রংপুরের পীরগাছা এলাকায় ভুয়া পরিচয়ে চক্ষু চিকিৎসা দেওয়ার অভিযোগে আব্দুল মান্নান (৩৮) নামে এক ব্যক্তিকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তাকে এক লাখ টাকা জরিমানা এবং ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার সাতদরগাহ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত মান্নান রৌমারী উপজেলার বাসিন্দা।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক।

জানা গেছে, কোনো স্বীকৃত চিকিৎসা ডিগ্রি বা সরকারি অনুমোদন ছাড়াই আব্দুল মান্নান নিজেকে ‘রংপুর স্পেশালাইজড চক্ষু হাসপাতালের চিকিৎসক’ হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। এই ভুয়া পরিচয়ে তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চিকিৎসা দিয়ে আসছিলেন, যা মূলত অপচিকিৎসা হিসেবে বিবেচিত।

অভিযানকালে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর মেডিকেল অফিসার ডা. মো. রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি বলেন, এ ধরনের ভুয়া চিকিৎসকদের কার্যক্রম জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করে এবং এটি গুরুতর প্রতারণা।

প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে, যাতে অপচিকিৎসা বন্ধ করা যায়।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button