বাংলাদেশদুর্ঘটনা

এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার

বাংলা টিভি ডেস্ক: সুনামগঞ্জে বজ্রপাতের উচ্চমাত্রা নিয়ে জাতীয় সংসদে আলোচনার সময় হালকা রসিকতা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, সুনামগঞ্জে এত বজ্রপাত হয়—এ কথা আগে জানলে সেখানে বিয়েই করতেন না।

সোমবার (২৭ এপ্রিল) সংসদ অধিবেশনে কামরুজ্জামান কামরুল উত্থাপিত জরুরি জন-গুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনা শেষে স্পিকার এ মন্তব্য করেন। তার এই বক্তব্যে অধিবেশনে হাস্যরসের সৃষ্টি হয়।

স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ-এর পৈতৃক নিবাস সুনামগঞ্জে। তিনি একজন খ্যাতিমান শিক্ষাবিদ ছিলেন এবং দেশের শিক্ষা প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। গত ১৮ মার্চ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সে তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, দেশে প্রতি বছর বজ্রপাতে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের প্রাণহানি ঘটে। এর মধ্যে সুনামগঞ্জ জেলায় বজ্রপাতজনিত দুর্ঘটনা প্রায়ই আলোচনায় উঠে আসে।

সংশ্লিষ্ট খবর

Back to top button