বাংলাদেশ

দেশে কুরআনের আইন প্রতিষ্ঠার দাবি সংসদে তুললেন জামায়াতের এমপি

 বাংলা টিভি ডেস্ক: জাতীয় সংসদ-এ রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এক বিতর্কিত বক্তব্য দিয়েছেন মো. মুজিবুর রহমান। তিনি দেশের প্রচলিত আইন ব্যবস্থার পরিবর্তে ইসলামী আইন প্রতিষ্ঠার আহ্বান জানান, যা নিয়ে সংসদে ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

সংসদে দাঁড়িয়ে তিনি বলেন, বাংলাদেশে “মানুষের তৈরি আইন” পরিবর্তন করে কুরআনের ভিত্তিতে আইন ব্যবস্থা প্রতিষ্ঠা করা উচিত। তার মতে, দেশের অধিকাংশ মানুষ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং রাষ্ট্রীয় আইন সেই বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত।

তিনি আরও দাবি করেন, সংবিধানে “আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস” উল্লেখ থাকায় রাষ্ট্রীয় আইন ব্যবস্থায় ধর্মীয় নির্দেশনার প্রতিফলন থাকা উচিত। একইসঙ্গে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের শাসনামলে ইসলামী আইন বাস্তবায়ন না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন।

বক্তব্যে তিনি সমাজে বিদ্যমান দুর্নীতি, সুদ, ঘুষ, জুয়া ও অন্যান্য অনৈতিক কার্যকলাপের সমালোচনা করেন এবং এগুলো রোধে ইসলামী বিধান বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা বলেন। পাশাপাশি তিনি ইসলামী আইন বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য একটি বিশেষ বোর্ড গঠনের প্রস্তাবও দেন, যেখানে আলেম ও বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত থাকবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button