বাংলাদেশঅপরাধআইন-বিচার

শাস্তির মুখে ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা ২ পুলিশ সদস্য

বাংলা টিভি ডেস্ক: সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে আদালতে আনা-নেওয়ার সময় ‘টেনশন কইরেন না’ বলে মন্তব্য করা দুই পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি ঘটেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ, যেখানে তারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, ওই দুই কনস্টেবল—মো. জামাল হোসেন ও মো. সোলাইমান হোসেন—শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র জানায়, আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় তাদের কথাবার্তা একটি ভিডিওতে ধরা পড়ে এবং পরে সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, তারা ইনুকে উদ্দেশ করে বলেন, “টেনশন কইরেন না, আমরা আছি তো স্যার।” ট্রাইব্যুনাল মনে করছে, এ ধরনের আচরণ বিচারিক শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য অনুপযুক্ত।

সংশ্লিষ্ট খবর

Back to top button