বাংলাদেশঅপরাধ

মুরাদনগরে স্কুল থেকে ফেরার পথে তুলে নিয়ে ছাত্রীকে ধর্ষণ

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লার মুরাদনগরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাইফুল ইসলাম নামের এক যুবককে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগীর মা।

মামলা সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল সকালে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নে বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফিরছিল মেয়েটি। পথে মটকিরচর ঈদগাঁ এলাকায় সাইফুল ইসলাম ও তার সহযোগী সিএনজিচালক তাকে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে বিকেলে স্কুলের সামনে রেখে যায়।

ভুক্তভোগীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামী নেই। মেয়েটাকে তারা তুলে নিয়ে সর্বনাশ করল। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। মামলা তুলে নিতে তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button