বাংলাদেশ
জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহবায়ক কমিটি ঘোষণা

সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ও মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গত ২০ এপ্রিল ২০২৬ ইং তারিখে জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিণ কমিটি বিলুপ্ত করা হয়েছিল। অদ্য ৩০ এপ্রিল ২০২৬ইং তারিখ রোজ বৃহস্পতিবার জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ জাহাঙ্গীর শিকদার এবং সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আমিন খান-এর স্বাক্ষর সাপেক্ষে দ্বীন মোহাম্মদ দুলুকে আহবায়ক ও মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ কে সদস্য সচিব করে ৮১ সদস্য বিশিষ্ট জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ, আহবায়ক কমিটি অনুমোদন দেন।
উল্লেখ্য উক্ত কমিটিকে নব্বই (৯০) কার্য দিবসের মধ্যে থানা গুলো পুনর্গঠন করে ঢাকা মহানগর দক্ষিণ পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেয়া হয়।



