গ্রাম বাংলাদেশবাংলা

আখাউড়ায় শীর্ষ সন্ত্রাসী আব্দুল্লাহ গ্রেপ্তার

আখাউড়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে হত্যা, মাদক, ছিনতাই, চুরি ও ডাকাতিসহ একাধিক মামলার আসামি আব্দুল্লাহ (৪০)-কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৯ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার মনিয়ন্দ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ উপজেলার শিবনগর গ্রামের বাসিন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) পুষন সাহার নেতৃত্বে এএসআই সজিবুল হাসান, এএসআই ওমর ফারুক, এএসআই আবুল হোসেনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করে।

জানা গেছে, আব্দুল্লাহর বিরুদ্ধে আখাউড়া থানাসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, মারামারি, চুরি, ছিনতাই এবং সন্ত্রাসবিরোধী আইনে মোট ১৬টি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৪ সালের একটি হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। এছাড়া একাধিক মাদক মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে এবং একটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত।

পুলিশ আরও জানায়, তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button