বাংলাদেশসরকার

থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

 বাংলা টিভি ডেস্ক: সালাহউদ্দিন আহমদ রাজধানীসহ সারাদেশের থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন।

শনিবার (২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর আওতাধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

পরিদর্শনের সময় তিনি থানার বিভিন্ন অংশ, হাজতখানা ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি সাধারণ মানুষের সেবার মান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি পুলিশ সদস্যদের সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি দায়িত্বে অবহেলা বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, থানাগুলোকে দালাল ও মধ্যস্বত্বভোগীমুক্ত করে জনগণের জন্য আরও স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button