অবশেষে ট্যুরিস্ট ভিসা নিয়ে সুখবর দিল ভারত

বাংলা টিভি ডেস্ক: দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম আবার স্বাভাবিক হতে পারে বলে একটি সম্ভাবনার কথা জানা গেছে।
তথ্য অনুযায়ী, আগামী ৬ মে থেকে ভারত-এর ট্যুরিস্ট ভিসা কার্যক্রম পুনরায় চালু করার বিষয়ে আলোচনা চলছে। বিষয়টি বাস্তবায়িত হলে বাংলাদেশিদের জন্য দীর্ঘদিনের ভিসা জটিলতা কিছুটা কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।
ভারতীয় সরকারের এক প্রশাসনিক কর্মকর্তার বরাতে জানা যায়, সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই পর্যটক ভিসা চালু হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর।
এ বিষয়ে নীতিগত পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট রয়েছে দেশটির উচ্চপর্যায়ের কমিটি এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন মূল্যায়নও বিবেচনায় রয়েছে।
খবরে আরও বলা হয়, বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন কলকাতার পার্ক স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিট এলাকার ব্যবসায়ীরা। বাংলাদেশি পর্যটকরা ফিরলে স্থানীয় পর্যটন ও ব্যবসা খাতে পুনরায় গতি আসবে বলে তারা আশা করছেন।
এছাড়া সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগও বেড়েছে। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরেও ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়টি আলোচনায় আসে।



